প্রোগ্রামিং ভাষার সংজ্ঞা কী?



 প্রোগ্রামিং একটি আনুষ্ঠানিক ভাষা। আপনি এটাকে শুধুমাত্র একটি কম্পিউটার অন্য আরেকটি কম্পিউটার এর সাথে  যোগাযোগের ভাষা হিসেবে চিন্তা করতে পারেন। এই ধরুন, আপনি আর আমি। আমরা যেমন করে একজন অন্যজনের
সাথে কথা বলছি।
আপনার আর আমার মাঝে মধ্যস্থতাকারী কে? অবশ্যই একটা ভাষা। আমরা সেই ভাষার মধ্যে দিয়েই একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারছি।
ঠিক তেমনি আপনার আর আমার মাঝে বোধগম্য ভাষার মত-ই কম্পিটারের সাথে যোগাযোগের জন্য তাহার নির্দিষ্ট কিছু ভাষা রয়েছে। যেমন javascript, python, c, c++, c#, PHP, Ruby, Go আরো অনেক। প্রতিটি ভাষার ই নিজস্ব কিছু দর্শন রয়েছে। তবে, এর যেকোনো একটি শিখলে অন্য আরেকটি শেখা আপনার জন্য সহজ হবে। প্রোগ্রামিং ভাষা যা আপনাকে বিভিন্ন ধরনের আউটপুট এবং নির্দেশাবলী প্রদান করে থাকে। ছোট ছোট সেট কোড লেখার মধ্য দিয়ে আপনি আপনার কাজ কে সম্পন্ন করতে পারবেন। আর এই ভাষা কে আপনি ব্যবহার করে যদি অনেক বড় প্রজেক্ট সম্পন্ন করতে চান তবে, ব্যবহার করা হবে কম্পিটার অ্যালগোরিদম। মনে রাখবেন, ভাষা শেখার মধ্যে দিয়ে আপনি কোড লিখতে ,পড়তে, শিখতে সক্ষম হবেন। তবে, বিশাল কোন প্রোগ্রাম লিখতে, আপনাকে শিখতে হবে কম্পিউটার অ্যালগোরিদম।
অ্যালগোরিদম এর পাশাপাশি আপনি কিছুটা প্রবলেম সলভ করবেন। প্রবলেম সলভিং করলে আপনি নিজেকে ঝালাই করে নিতে সক্ষম হবেন।
এই কম্পিউটার অ্যালগোরিদম-ই একদিন আপনাকে বহু-দূর নিয়ে যেতে সাহায্য করবে ।
Happy :Learning
Reactions

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ