🔴ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিডটেস্ট কিভাবে করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনি কত স্পিড পাচ্ছেন?🔴
✅উত্তরঃ আসসালামু আলাইকুম।
স্পিডটেস্ট কিভাবে করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। কোনো ভুল হলে ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
প্রথম অংশঃ
⏩সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আপনার কম্পিউটারের ল্যানপোর্টে ইথারনেট ক্যাবল ঢুকিয়ে তারপর স্পিডটেস্ট করা।
⏩যদি আপনি মোবাইল দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো রাউটারটা ১ মিনিট অফ করে রেখে তারপর অন করে স্পিডটেস্ট করা অথবা একবার রিস্টার্ট করে নিলেই হবে। কারণ দীর্ঘসময় রাউটার চলার কারণে রাউটার হ্যাং করতে পারে ফলে স্পিডে সমস্যা হতে পারে। আর অবশ্যই আপনার মোবাইলে যাতে রাউটারের ফুল সিগনাল পায় সেটাও দেখবেন। কারণ, সিগনালের উপরেও স্পিড নির্ভর করে।
⏩আপনি যদি নিয়মিত ২৪ ঘন্টায় ৩বার রাউটার রিস্টার্ট করেন অথবা ১ মিনিট বন্ধ রাখেন তাহলে ভালো হবে। এটা কোনো বাধ্যতামূলক বিষয় নয়। আপ্নার সুবিধামত করতে পারেন। আমি এভাবে ব্যাবহার করি দেখে আপ্নাদের সাথে শেয়ার করলাম।
⏩এখন মূল বিষয়ে আশি :
1️⃣ www(.)speedtest(.)net
এটা হচ্ছে Okla স্পিডটেস্ট এর ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটের মাদ্ধমে একইসাথে BDIX স্পিড এবং আপনার অরিজিনাল স্পিডটেস্ট চেক করতে পারবেন। BDIX স্পিড টেস্ট করবেন হচ্ছে অটোমেটিকালি যে সার্ভারটা(যেকোন একটা বাংলাদেশি সার্ভার আশবে) আশবে প্রথমে সেই সার্ভারটা তেই স্পিডটেস্ট করবেন। যেই স্পিডটা দেখবেন সেটা হচ্ছে আপনার BDIX স্পিড।
আর অরিজিনাল স্পিড দেখবেন হচ্ছে, শুধু সার্ভারটা পরিবর্তন করে Singapore এর NewsMedia Express দিবেন। এভাবে টেস্ট করলে যত স্পিড আশবে সেটাই হচ্ছে আপনার অরিজিনাল স্পিড।
2️⃣ proof(.)ovh(.)net
এটাতে কিছু করতে হবে না। সুধু স্পিড টেস্ট করবেন। শুধু খেয়াল রাখবেন সার্ভার সিংগাপুর দেওয়া আছে নাকি।
3️⃣ www(.)speedtest(.)com(.)sg
এটাতেও কিছু করতে হবে না। সুধু স্পিডটেস্ট করবেন।
4️⃣www(.)fast(.)com
এটা হচ্ছে নেটফ্লিক্সের ক্যাশ স্পিড দেখায়। কিন্তু আপনার ISP যদি নেটফ্লিক্সের ক্যাশ স্পিড না দেয় তাহলে এই ওয়েবসাইট আপনার অরিজিনাল স্পিড দেখাতে পারে। কারণ এই ওয়েবসাইটে আমার অরিজিনাল স্পিড দেখায়।
5️⃣https://www(.)nperf(.)com/en/
এটাতে আপনাকে সিংগাপুর সার্ভার সিলেক্ট করে দিতে হবে।
6️⃣http://www(.)openspeedtest(.)com/
এটা অটোমেটিক সার্ভার সিলেক্ট করবে। যদি দেখেন সিংগাপুর সার্ভারে স্পিডটেস্ট করে নাই তাহলে সুধু পিং এর তারতম্য হবে। কিন্তু আপনার রিয়েল স্পিড ঠিকি দেখাবে
এই ছয়টি ওয়েবসাইটের মাদ্ধমে আপনারা স্পিডটেস্ট করতে পারবেন। কিন্তু আমার দেখা বেস্ট দুইটা ওয়েবসাইট হলো পাচ আর ছয় নাম্বার। একদম বেস্ট বলবো আমি।
7️⃣এখন অনেকেই একেক ওয়েবসাইটে একেকরকম স্পিড দেখবেন। তাই আমি এখন সবচেয়ে অ্যাকুরেট পদ্ধতিটা বলবোঃ
🅰PC User: প্রথমে filehippo dot com ওয়েবসাইটে যান। IDM দিয়ে যেকোনো ফাইল নামান। দেখেন কত স্পিড আশে। এভাবে বের করতে পারবেন।
🅱Mobile User: ক্রোম বাঁ যেকোনো ব্রাউজারে একই ওয়েবসাইটে যেয়ে যেকোনো ফাইল নামান। তারপর মোবাইলের বিল্ট ইন স্পিড মিটারে দেখুন কত স্পিড আশে।
দ্বিতীয় অংশঃ
⏩Mbps এবং MBps এর মদ্ধে অনেক পার্থক্য।
b = bit
B = Byte
8 bit = 1Byte। তাহলে বুঝা যাচ্ছে bit ছোট আর Byte বড়।
Kbps = Kilobit per second
KBps = Kilobyte per second
Mbps = Megabit per second
MBps = Megabyte per second
Gbps = Gigabit per second
GBps = Gigabyte per second
⏩স্পিডমিটার গুলাতে 8Mbps এর নিচে স্পিডগুলোকে KBps এ দেখায়
1 Mbps = 128 KBps
2 Mbps = 256 KBps
3 Mbps = 384 KBps
4 Mbps = 512 KBps
5 Mbps = 640 KBps
6 Mbps = 768 KBps
7 Mbps = 896 KBps
8 Mbps = 1MBps
আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে প্রশ্ন করতে পারেন।
আর অনেকে বলবে 1Mbps =125KBps। আপনার কাছে যদি এইটা সঠিক মনে হয় আপনি এটাই ভেবে নেন। আমি কোনো তর্কে-বিতর্কে যেতে চাই না। কারণ, দুইটাই সঠিক হিসেবে ধরতে পারবেন আপনি।
লিখাটি কপি করলে অবশ্যই কপিরাইট দিতে হবে।
সবাই ভিতর থেকে ভালো থাকবেন। ধন্যবাদ।❤
Copyright: BD TECH HELP


0 মন্তব্যসমূহ