ছবিকে সুন্দর করতে কিছু অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে থাকা চাই-ই চাই।
ধরুন বাইরে বের হয়েছেন কিন্ত সাজগোজ করতে ভুলে গেছেন। এমন সময় পুরাতন বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা। ছবি তো তুলতেই হবে। কিন্ত আপনাকে মেকাপ ছাড়া একদমই অন্যরকম লাগছে। কী করবেন এই সময়?
এই সমস্যার সহজ সমাধানের জন্য আছে বিউটি ক্যাম। ছবি তোলার পরে অ্যাপটির সাহায্যে সহজেই চোখে বসিয়ে নিতে পারবেন আই ল্যাশ। চেহারায় ফিরিয়ে আনতে পারবেন লাবণ্য, চেহারার অবাঞ্চিত দাগ মুছে ফেলতে পারবেন নিমেষেই।
ইতোমধ্যে প্লে স্টোর থেকে ১০ মিলিয়নের বেশিবার ডাউনলোড হয়েছে অ্যাপটি। বিশেষ করে মেয়েদের মাঝে বেশ জনপ্রিয় এই ফটো এডিটরটি। অ্যাপটি দিয়ে বিভিন্ন ইফেক্টে ছবি তোলার সুবিধা রয়েছে।
সাধারণ ইফেক্টের ছবি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলে বিউটি ক্যাম ছবিকে করবে ইন্টারেস্টিং। দুর্দান্ত সব স্টিকার ও ইমেজ ইনপুটেরও ব্যবস্থা আছে এতে।
অ্যাপটি ডাউনলোড করতে লাগবে মাত্র ৪৫ মেগা বাইট ডাটা।


0 মন্তব্যসমূহ